About Us
Azeen Agro Food is a quality-driven brand of Fiza & Co., proudly rooted in Sylhet. For over 40 years, we have been dedicated to producing trusted food products that reflect authentic taste and consistent quality. Our product range includes biscuits, pickles, and spices, crafted with care using selected ingredients and time-tested processes. With a strong commitment to purity, tradition, and customer satisfaction, Azeen Agro Food continues to serve families with flavors they can rely on—generation after generation.
আজিন এগ্রো ফুড হলো ফিজা অ্যান্ড কো.–এর একটি মানসম্মত খাদ্যপণ্য ব্র্যান্ড। সিলেটকে কেন্দ্র করে আমরা গত ৪০ বছর ধরে ভোক্তাদের জন্য নির্ভরযোগ্য ও সুস্বাদু খাদ্যপণ্য উৎপাদন করে আসছি। আমাদের পণ্যের মধ্যে রয়েছে বিস্কুট, আচার ও মসলা, যা নির্বাচিত কাঁচামাল ও অভিজ্ঞতার সমন্বয়ে প্রস্তুত করা হয়। গুণগত মান, ঐতিহ্য ও বিশ্বাসকে মূল শক্তি হিসেবে ধারণ করে আজিন এগ্রো ফুড প্রজন্মের পর প্রজন্ম মানুষের আস্থার সঙ্গে পথচলা অব্যাহত রেখেছে।

আস্সালামু আলাইকুম,
আমি জহিরুল ইসলাম মিঠু, ফিজা এন্ড কোং (প্রাঃ) লিমিটেড এর চেয়ারম্যান। কোম্পানীর সাথে জড়িত সকল কমকর্তা ও কর্মচারীবৃন্দের সহযোগিতায় আজ ফিজা এন্ড কোং (প্রাঃ) লিমিটেড দেশের চাহিদা পুরণ করে বিদেশে রপ্তানী করছে। এই সুদীর্ঘ পথের সফরসঙ্গী হয়ে আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। দেশ এবং বিদেশের মাটিতে ফিজা এন্ড কোং (প্রাঃ) লিমিটেড যে সুনাম কুঁড়িয়েছে সেই প্রশংসার দাবীদার আপনারাই।
সুদীর্ঘ এই পথচলাকে আরো সুগম ও সমৃদ্ধ করার জন্য ফিজা এন্ড কোং (প্রাঃ) লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান আজিন এগ্রো ফুড বাজারে নিয়ে এলো আরো উন্নত ও মানসম্মত কনজ্যুমার প্রোডাক্ট। বিদেশের বাজারে পরিচিতি লাভ করে নতুন পরিসরে আমাদের দেশের বাজারে এই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আপনাদের মাধ্যমেই ভোক্তাদের মন জয় করবে ইন্শাল্লাহ। আশা করছি আজিন এগ্রো ফুড এর পণ্যের মাধ্যমে ফিজা এন্ড কোং (প্রাঃ) লিমিটেড এর একটি নতুন অধ্যায় শুরু হবে ।
সবশেষে, আপনাদের কাছে আমি আবারো কৃতজ্ঞ এবং সব সময় ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন এবং দোয়া করবেন যেন আপনাদের সহযোগিতায় আমাদের কোম্পানী সঠিক লক্ষ্যে পৌঁছতে পারে।




